বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
Advertisement
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজিব সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশী বাঙালিপাড়ার মৃত তোরাব আলীর ছেলে ওমর ফারুক (৫০), একই উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে খোকন (৬০)।
ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
