Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Advertisement

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার মাছ ব্যবসায়ী শ্রীনব চন্দ্র দাসের ছেলে দুরন্ত চন্দ্র দাস (৪) এবং প্রতিবেশী রবীন চন্দ্র দাসের ছেলে অপূর্ব  চন্দ্র দাস (৩)।

স্বজনরা জানায়, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম