Logo
Logo
×
   

সারাদেশ

ঝিনাইদহের কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

ঝিনাইদহের কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকূপার কয়েকটি গ্রামের মুসল্লিরা।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা শহরের ফুটবল মাঠে মাওলানা হাবিবুল্লাহ ইমামতিতে ঈদের নামাজ আদায় করেন তারা।

মুসল্লিরা জানান, ২০০৫ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিলে রেখে ঈদ জামাতের আয়োজন করে আসছেন তারা। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকূপার আসাননগর এলাকার মুসল্লিরা এ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .