Logo
Logo
×
   

সারাদেশ

৯ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

৯ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

৯ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে কোটি কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ি এবং ভারতীয় সানগ্লাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর বিওপির টহল দল সীমান্তের কামালমোড়া এলাকায় জঙ্গল দিয়ে টহলের সময় মাটির নিচে লুকায়িত অবস্থায় ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে ৯,৬০০ পিস, উন্নতমানের সানগ্লাস ১৩ হাজার ৬২৮ পিস এবং উন্নতমানের শাড়ি ৩৪৩ পিস। যার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস ২০ মার্চ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়, জব্দকৃত চোরাচালানের মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .