Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

Advertisement

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শনিবার দুপুরে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে একদল যুবক ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাকে গলা কেটে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝে হাসান সড়কের পাশের একটি ধানখেত থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সোহেলের মা রুবি খাতুন জানান, রাত পৌনে ৮টার দিকে সোহেলের ফোনে বারবার কল আসে। এ সময় সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। এর কিছু সময় পর ঈদ বোনাস দেবে বলে ৪-৫ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর সে আর সারারাত বাড়িতে ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ধানখেতে লাশ পরে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে তার ছেলে বলে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারা এ হত্যার সঙ্গে জড়িত আছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে নিহত সোহেলের দূর সম্পর্কের নানা শহিদুল ইসলাম, নানি রহিমা খাতুন ও প্রতিবেশীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

এদিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা সাইফুলের ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত না। তাকে শক্রতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম