Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Advertisement

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার সালামতপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকালে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হয়েছে; তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম