Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘মব’ করে আসামি ছিনতাই

চাবি পাঠিয়ে হাতকড়া উদ্ধার করল পুলিশ!

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

চাবি পাঠিয়ে হাতকড়া উদ্ধার করল পুলিশ!

Advertisement

রাজশাহীর পবা উপজেলায় ‘মব’ তৈরি করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তৃতীয়পক্ষের মাধ্যমে আসামির কাছে চাবি পাঠিয়ে পুলিশ হাতকড়া উদ্ধার করেছে। যদিও পুলিশ বিষয়টি স্বীকার করছে না।

আসামি ছিনতাইয়ের এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে গত রোববার (২২ মার্চ)। সেদিন পবা থানা পুলিশ উপজেলার পিল্লাপাড়া মোড়ে মো. রাসেল নামের এক যুবককে গ্রেফতার করে।

পূর্বশত্রুতার জের ধরে গত ১৫ মার্চ আফসার আলী নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগে পরদিন ওই ভুক্তভোগী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন। এ মামলায় রাসেলকে গ্রেফতার করা হয়েছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২২ মার্চ) বিকাল পৌনে ৬টার দিকে পিল্লাপাড়া মোড়ের সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে রাসেলকে গ্রেফতার করে পবা থানা পুলিশের আটজনের একটি দল। এ সময় আসামির মা, কয়েকজন আত্মীয় ও স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে জড়ো হয়ে ‘মব’ তৈরি করেন। তারা হাতকড়া পরানো অবস্থায় আসামিকে ছিনিয়ে নেন।

স্থানীয়রা জানান, পরে হাতকড়া পাবার জন্য পুলিশ ব্যাকুল হয়ে ওঠে। স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর হাতকড়াটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ স্থানীয় কয়েকজন ব্যক্তিকে হাতকড়ার চাবি দেয়। তারা এলাকার একটি বিলের ভেতর গিয়ে আসামির কাছ থেকে হাতকড়া খুলে আনেন। পরে তারা হাতকড়াটি পুলিশকে দেন বলে দাবি স্থানীয়দের।

চাবি পাঠিয়ে আসামির কাছ থেকে হাতকড়া আনার বিষয়ে জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমি এখন পেট্রল পাম্পে আছি। খুব ঝামেলা। এক সময় থানায় আসেন। তখন বলব।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পরে হ্যান্ডকাপ উদ্ধার হয়েছে। তবে চাবি পাঠিয়ে হ্যান্ডকাপ উদ্ধারের বিষয়টি সঠিক না। আর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে ছিনিয়ে নেওয়া আসামি রাসেল আছেন কি না তা নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম