Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাকসামে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম

লাকসামে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

সন্তান হারানোর শোকে কান্না করছেন নিহত মোরশেদ আলমের মা। ছবি: যুগান্তর

Advertisement

লাকসামে মোরশেদ আলম (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ ওঠেছে। এ সময় অটোরিকশা ছিনিয়ে নিহত মোরশেদের লাশ স্থানীয় এক মসজিদের টয়লেটের ভেতরে ফেলে রাখা হয়।  

রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

মোরশেদ আলম পার্শ্ববর্তী মনোহরগঞ্জের বাইশগাঁওয়ের ডাবুরিয়ার মোস্তফার ছেলে।  এ ঘটনায় সোমবার (২৩ মার্চ) তার বাবা মোস্তফা মিয়া লাকসাম থানায় হত্যা মামলা করেন।

জানা গেছে, ঘটনার দিন রাতে শ্রীয়াং গ্রামের কয়েকজন মুসল্লি নামাজ পড়তে মিয়াজী বাড়ি মসজিদে যান। এ সময় একজন মুসল্লি মসজিদের টয়লেটে যান। তিনি টয়লেটের ভেতরে যুবকের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন।  অন্য মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মর্গে পাঠায়। 

লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশাটি ভাড়া করে মোরশেদকে ওই এলাকায় নিয়ে যায়।  ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম