Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

নিহত আবুল কালাম। ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আবুল কালাম (৬০) নামে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নে মমরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মমরোজপুর গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের আবুল কাশেম সোহাগীর সঙ্গে কালপার এলাকায় তাদের দেখা হলে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালামের বুকে ছুরি মারেন কাশেম। কালামের চিৎকারে স্থানীয় লোকজন এসে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কালাম ও কাশেম মামাতো-ফুফাতো ভাই। তাদের আগে থেকে জমি নিয়ে বিরোধ ছিল।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম