বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
Advertisement
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
চিতলমারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. বাবু মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-পিরোজপুর অঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু মোল্লা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল যাত্রাবাড়ির মৃত নাসির মোল্লার ছেলে।
চিতলমারী ফায়ারসার্ভিস স্টেশনের লিডার আ. রহিম জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (পিরোজপুর ব- ০৫-০০১) বাংলাবাজার নামক স্থানে বিপরীতগামী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাবু মোল্লা বাসের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

