Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার তিনজন।

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাকপ্রতিবন্ধী ভ্যানচালক আলম মিয়াকে (৩০) হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টায় গফরগাঁও থানার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন আইকন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলাম। গ্রেফতার হওয়া তিনজন একই এলাকার বাসিন্দা। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সঙ্গে সহরুদ্দিনের ঝগড়ার সৃষ্টি হয়। বিবাদের একপর্যায়ে সহরুদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধী আলম প্রতিপক্ষ আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন।

ঘটনার জেরে আমান মিয়া ছাত্রদল নেতা ইমরান হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামের সহযোগিতায় আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারধর করেন।  এতে ঘটনাস্থলেই আলম মারা যান। পুলিশ ঘটনার দিবাগত রাত দেড়টায় আলমের লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানা ওসি আ স ম আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

একরাম হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

আরও পড়ুন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

প্রবাসীর ২৫ লাখ টাকা ছিনতাই ‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম