Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত

বিশখালী নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ‘রাজা’ ইলিশ ধরা পড়েছে। ছবি: যুগান্তর

Advertisement

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ‘রাজা’ ইলিশ ধরা পড়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে ১ লাখ ৭৬ হাজার টাকা মন হিসেবে ৭ হাজার ৯২০ টাকা দরে মাছটি ক্রয় করেন পাইকার মো. জাকির হোসেন। 

তিনি আরও বেশি দামে বিক্রি করার জন্য মাছটি ঢাকার আড়তে পাঠাবেন বলে জানান।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশখালী নদী থেকে মাছটি মো. রাসেলের জালে ধরা পড়ে। 

পাইকার জাকির হোসেন বলেন, সকালে জেলে রাসের মিয়া ‘রাজা ইলিশ’ মাছটি বিক্রির জন্য মেসার্স মনিরা আড়তে নিয়ে আসলে সেখান থেকে নিলামের মাধ্যমে তিনি মাছটি ক্রয় করেন। মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। মাছটি তিনি ঢাকার যাত্রাবাড়ির আড়তে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

স্থানীয় জেলে ও আড়ৎদাররা বলেন, বর্তমান সময়ে বিশখালী-বলেশ্বর নদীতে সব ধরনের মাছের আকাল চলছে। জেলেদের খরচ উঠছে না। ইলিশ যা পড়ছে, সেগুলোর আকার খুব ছোট। হঠাৎ করে এমন বড় ইলিশ পাওয়ায় হাসি ফুটেছে জেলেদের। এরকম যদি মাছ সব সময় পাওয়া যায় তবে খরচ আর বেশি হবে না, এই মাছ থেকেই উঠে আসবে। 

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, শীত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় মাছগুলো উপকূলের দিকে আসতে শুরু করেছে। তাই বড় আকারের ইলিশ মাছগুলো জেলেদের জালেও ধরা পড়তে থাকে। এরকম বড় আকারের ইলিশকে আমরা রাজা ইলিশ বলে থাকি। তবে মাছের সংখ্যা কম। বর্ষায় ইলিশ মাছ বাড়বে। ভবিষ্যতে জেলেরা আরও বড় আকারের ইলিশ ধরবেন বলে তিনি আশা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

রুপালি ইলিশ চিনবেন যেভাবে

রুপালি ইলিশ চিনবেন যেভাবে

নিষেধাজ্ঞা কি ইলিশ বাঁচাতে পারছে

নিষেধাজ্ঞা কি ইলিশ বাঁচাতে পারছে

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

আরও পড়ুন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম