Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম

লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা

ছবি: যুগান্তর

Advertisement

নাটোরে রাতের আঁধারে লরি থেকে ২ হাজার লিটার পেট্রল-ডিজেল উধাও হওয়ায় লরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যাণ আদালত। সঙ্গে লরির ম্যানেজার আবু সাইদকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। 

শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার জামতলি বাজারের আঁখি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। 

সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেলের কারবার ঠেকাতে জামতলি বাজারের মেসার্স আঁখি ফিলিং স্টেশনে তদারকিতে যান ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। 

লরি থেকে তেল নামাতে গিয়ে বরাদ্দকৃত ৪৫০০ লিটার পেট্রলের মধ্যে ১৫০০ লিটার ও সমপরিমাণ ডিজেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল রাতারাতি রাস্তার মধ্যেই উধাও হয়ে যায়।  পরে ভ্রাম্যমাণ আদালতে ওই লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়। 

এ বিষয়ে মেসার্স আঁখি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আহসান হাবীব বলেন, সিংড়ার ইউএনও তার ফিলিং স্টেশন তদারকি করে ফিরছিলেন। এমন সময় লরিতে তেল কম রয়েছে সন্দেহ হলে তিনি নিজেই বিষয়টি মুঠোফোনে সিংড়ার ইউএনওকে জানান।  

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম