ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম
ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত। প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক ওমর ফারুক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহযোগী। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ) রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর নাছির মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক ওমর ফারুকের বাড়ি বগুড়া জেলায়। তিনি শাহজাদপুর থানার ডোমন পুকুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।
মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাক রাত দুইটার দিকে ফেনীর রামপুর এলাকা পার হচ্ছিল। এসময় ট্রাকের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ঢাকাগামী কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে থানা পুলিশ। এছাড়া গুরুতর আহত চালকের সহযোগীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে রেকার দিয়ে মহিপাল হাইওয়ে থানা নিয়ে যায় পুলিশ।

