Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

Advertisement

পাচারকালে হবিগঞ্জের লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলারকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি চালের দোকান থেকে এসব চাল আটক করে।

আটক জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। তাকে রাতেই লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জাকারিয়া চৌধুরী রতনকে লাখাই থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে করাব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাকারিয়া চৌধুরী তার সহযোগীদের মাধ্যমে টমটমযোগে (ইজিবাইক) সরকারি বরাদ্দের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের গরুর বাজারে ব্যবসায়ী আবুল কাশেমের দোকানে পাঠান। এ খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম কাশেমের দোকানে অভিযান চার্লিয়ে ৭০৯ কেজি চাল আটক করেন। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাকারিয়া চৌধুরী রতনকে আটক করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম