Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির পথসভায় ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

বিএনপির পথসভায় ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

বগুড়ার ধুনটে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের মামলায় সুলতান নাছিম (২৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ রোববার (২৯ মার্চ) রাতে তাকে উপজেলার পেঁচিবাড়ি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতার সুলতান নাছিম বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গত ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পথসভা করা হয়।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। এরপর তারা সেখানে আনন্দ-উল্লাস করেন।

ওই ঘটনায় ধুনট উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন নবী তালুকদার গত ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ছয় শিক্ষকসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার ওয়ারেন্টমূলে ধুনট থানা পুলিশ রোববার রাতে বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সুলতান নাছিমকে গ্রেফতার করে।

সোমবার বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম