Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক লাইভে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান

Advertisement

Icon

‎‎ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

ফেসবুক লাইভে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান

Advertisement

‎‎ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে রাকিব তালুকদার নাসে এক ব্যক্তি নিজে বিষপান করার পাশাপাশি তার দুই শিশুপুত্রকেও বিষপান করানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন।

লাইভে তিনি বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’

‎

‎রাকিবের প্রতিবেশী জুয়েল বলেন, মাগরিবের আগমুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব ও তার দুই ছেলে নিবীড় (১১)  এবং আবির (৮)  ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

‎

‎তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি।

‎এ বিষয়ে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎

এদিকে ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম