Logo
Logo
×
   

সারাদেশ

হাওড়ে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

হাওড়ে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়ে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .