বিকল কাভার্ডভ্যানের পেছনে আরেকটির ধাক্কা, চালক নিহত
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে বিকল কাভার্ডভ্যানে ধাক্কা দেয় ওপর একটি কাভার্ডভ্যান। এতে বিকল কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় ঢাকামুখী লেনে বিকল একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক (৪৬) মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
