Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শুক্রবার আসছে তেলবাহী আরও এক জাহাজ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

শুক্রবার আসছে তেলবাহী আরও এক জাহাজ

ফাইল ছবি

Advertisement

সিঙ্গাপুর থেকে তেলবাহী আরও একটি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছবে। চীনের পতাকাবাহী ‘ইউয়ান জিং হে’ নামক জাহাজটিতে ২৭ হাজার ৩৭৪ মেট্রিক টন তেল রয়েছে।

বর্তমানে জাহাজটি আন্দামান সাগরে অবস্থান করছে।

বুধবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ২৭ হাজার ৩৫৬ মেট্রিক টন তেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘পিবিটি সোলানা’ নামে একটি জাহাজ। ওই দিন দুপুর পৌনে ২টা থেকে জাহাজটির খালাস কার্যক্রম শুরু হয়। বুধবার রাতে জাহাজটির খালাস শেষ হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। চলতি মাসের শুরু থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তেলবাহীসহ মোট ৩৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

একটি জাহাজ আগামী ৪ এপ্রিল আসার কথা রয়েছে। এটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসছে। জ্বালানিবাহী এসব জাহাজ কাতার, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে খালাস প্রক্রিয়া শেষে ৩১টি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে একের পর এক জ্বালানিবাহী জাহাজ বন্দরে ভিড়ছে। এসব জাহাজ দ্রুত সময়ের মধ্যে বার্থিং দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম