Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা

ছবি: যুগান্তর

Advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগ তোলায় মেলার আয়োজন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি না থাকায় সাত দিনব্যাপী সোলায়মান লেংটার মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

এদিকে বুধবার বিকালে পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল মেলা প্রাঙ্গনে মাইকে ঘোষণা করেন প্রশাসনের অনুমতি না থাকায় মাগরিব নামাজের পর মেলাটি বন্ধের ঘোষণা করা হলো। 

বুধবার রাতে ওই মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বেচা বিক্রি চলছে। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়।  মাজারের পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুর সংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় বসেছে গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর। মেলা বন্ধ ঘোষণা করা হলেও আগের মতোই কার্যক্রম চলছে।

স্থানীয়রা জানান, উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে ‘লেংটা বাবা’ বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তার মাজার এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এই মেলায় ১৫ লাখের বেশি লোকের সমাগম হতো। এবছর মেলায় অন্তত ২ সহস্রাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট বসেছে।

নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিরা অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিনে–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার দুই শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা। স্হানীয় পুলিশ প্রশাসনের ঘোষণার পর আগের মতো চলছে মেলা কার্যক্রম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম