Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুর রহমান নামের ওই শিশুটির বয়স ৬ মাস। শিশুটির বাবা মাহবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা। 

রামেক হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৬টার দিকে শিশুটি মারা যায়। 

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শুধু এই বাচ্চাটির মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। ছুটি দেওয়া হয়েছে চারজনকে। হামের আইসোলেশন ওয়ার্ডে এখন রোগী ১৩২ জন।  এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৩৪০ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে আবারও হামের প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে আবারও হামের প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম