Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামেকে বাড়ল শিশুদের আইসিইউ সংখ্যা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

রামেকে বাড়ল শিশুদের আইসিইউ সংখ্যা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে বাড়তি চাপ সামাল দিতে শিশুদের জন্য আরও ছয়টি শয্যা বাড়ানো হয়েছে। 

এছাড়াও আইসিইউ শয্যার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, শিশু আইসিইউর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি বেড যুক্ত করা হয়েছে। এতে করে শিশু আইসিইউতে মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এরমধ্যে ১২টি বেড হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ৬টি বেড অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

তিনি বলেন, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে রামেক হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে। 

ডা. শংকর কে বিশ্বাস আরও বলেন, স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা রামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

আরও পড়ুন

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম