Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত ২৬ শিশু ভর্তি

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত ২৬ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়িতই বৃদ্ধি পাচ্ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়িতই বৃদ্ধি পাচ্ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত আরও ২৬ শিশুকে ভর্তি করা হয়েছে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। 

তবে হাসপাতালে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হলেও বেশিরভাগ শিশুর শরীরে হাম ছাড়াও জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এরমধ্যে মোট ৯৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল।

হাসপাতালে বিভাগের নেত্রকোনা, জামালপুর, শেরপুর ছাড়াও টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে রোগী ভর্তি হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন- জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে এতে আতঙ্কিত না হয়ে সংক্রমন হওয়া রোগীদের থেকে অন্যদের দূরে রাখতে হবে। আর যদি শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা থাকে এরকম রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়াও হাম সংক্রমণরোধে সকলের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কয়েকজন শিশু ভর্তি থাকলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ৬৪ শয্যা বিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে ৭৯টি শিশু ভর্তি রয়েছে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ বলেন, হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাস বয়সের নিচে। তাদের হামের টিকা নেওয়ারই সময় এখনো হয়নি। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ এক ডোজপ্রাপ্ত ও বাকি ১০ শতাংশ দুই ডোজপ্রাপ্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আরও পড়ুন

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম