Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় চুল ছোট করতে বলায় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

বগুড়ায় চুল ছোট করতে বলায় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

সংগৃহীত ছবি।

Advertisement

বগুড়ায় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে চুল ছোট করতে বলায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। স্কুল পরিচালনা কমিটি অভিযুক্ত ছাত্র তাকদীর হোসেন তোহাকে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, দশম শ্রেণির ছাত্র তাকদীর হোসেন তোহা বৃহস্পতিবার সকালে প্রত্যাহিক সমাবেশের সময় মাথায় বড় চুল ও স্কুল পোশাকের পরিবর্তে থ্রি-কোয়াটার প্যান্ট পড়ে উপস্থিত হয়। সহকারী শিক্ষক জহুরুল বাশার আপেল তাকে চুল ছোট ও স্কুল পোশাক পরে আসতে বাড়িতে পাঠিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্র তোহা বাড়িতে গিয়ে বাবা এজাজুর রহমান ও বড় ভাই সামিউলকে অভিযোগ করে। 

পরে তারা স্কুলে এসে শিক্ষক জহুরুল বাশার আপেলকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনা জানাজানি হলে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযুক্তদের আটকে রাখেন। খবর পেয়ে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

লাঞ্ছিত সহকারী শিক্ষক জহুরুল বাশার আপেল দুঃখ প্রকাশ করে বলেন, ৩০ বছরের শিক্ষকতা জীবনে এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হইনি। দশম শ্রেণির ছাত্র তাকদীর হোসেন তোহা মাথায় লম্বা চুল ও স্কুল পোশাকের পরিবর্তে থ্রি-কোয়াটার প্যান্ট পড়ে স্কুলে আসে। তাকে চুল কেটে ও পোশাক পরিবর্তন করে স্কুল আসতে নির্দেশ দেওয়ায় সে তার ভাই ও বাবাকে নিয়ে এসে অত্যন্ত খারাপ আচরণ ও গায়ে হাতে তুলেছেন।

স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম পিন্টু জানান, এ ঘটনায় ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় ওই ছাত্রকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের শৃঙ্খলা রক্ষায় এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, ঘটনাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। লাঞ্ছিত শিক্ষক উদারতার পরিচয় দিয়েছেন। তিনি বিষয়টি ক্ষমা করেছেন এবং ব্যক্তিগত অভিযোগ করেননি। এরপরও প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা রক্ষায় ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সকলে সতর্ক থাকবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম