Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারী সেজে বোরকা পরে তেল নিতে গিয়ে যুবক ধরা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

নারী সেজে বোরকা পরে তেল নিতে গিয়ে যুবক ধরা

Advertisement

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল পাম্প কর্মীদের। এরই মধ্যে হঠাৎ বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি ধরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই ওই যুবককে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়।

অভি আরও জানান, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। নারীদের অগ্রাধিকার ভিত্তিতে আগে তেল দেওয়া হয়, সম্ভবত সেই সুযোগ নিতেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম