Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

Advertisement

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচানী শান্তিনগর এলাকায় আবারও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় গ্রুপের টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

সংঘর্ষ চলাকালে ওই এলাকার কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের পক্ষে পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বিগত ছয় মাসে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, গুলি, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের প্রায় অর্ধশত লোকজন আহত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, দা, রামদা, হকিস্টিক, লোহার রড, ইটপাটকেল ও লাঠিসোটায় সজ্জিত হয়ে এক গ্রুপ অপর গ্রুপের লোকজনদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কোরবানপুর গ্রামের আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। গত ২১ জানুয়ারি তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পুনরায় বৃহস্পতিবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

এ ব্যাপারে একপক্ষের নেতৃত্বদানকারী রাসেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খাঁসেরগাঁও গ্রামের রাজু মিয়া সকালে পাঁচআনি বাজারে গেলে হামিদের লোকজন তাকে একা পেয়ে মারধর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এ ব্যাপারে অপরপক্ষের নেতৃত্বদানকারী আব্দুল হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম