Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছয়টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

ছয়টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

ঘোড়া। ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ঘটনাস্থল থেকে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্য প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। আসলে আমরা বাজার থেকে যে মাংস কিনছি সেটি যে প্রকৃত কিসের মাংস সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারছি না। প্রশাসনকে এ বিষয়ে নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম