Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা এসএম বাকি বিল্লাহ (৪৮) গ্রেফতার হয়েছেন। পুলিশ শুক্রবার সকালে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এসএম বাকি বিল্লাহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি শুক্রবার সকাল থেকে নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন জমিতে সেচ দিতে যান।

শাজাহানপুর থানা পুলিশ গোপনে খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বাকি বিল্লাহর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম