Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

Advertisement

ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটকের পর মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তোভোগী মাদক ব্যবসায়ী জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবকের মাথার চুল কেটে দিচ্ছেন এক ব্যক্তি। আর চারপাশে দাঁড়িয়ে চুল কাটার দৃশ্য দেখছেন উৎসুক জনতা। তাদের মধ্যে অনেকে দৃশ্যটি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছেন।

ভাবুকদিয়া গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে জুনায়েদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসী তাকে বারবার সতর্ক করে আসছিলেন। তারপরও তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ভাবুকদিয়া গ্রামে জুনায়েদের কাছে মাদক কিনতে আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জুনায়দকে আটক করেন। পরে উত্তেজিত জনতা প্রকাশ্যে তার মাথার চুল কেটে দিয়ে প্রতিবাদ জানান।   

ঘটনার সময় উপস্থিত কয়েকজন জানান, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে আর মাদক ব্যবসায় জড়াবে না বলে আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 

সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

সালথায় আ.লীগ সমর্থকের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেফতার ১

সালথায় আ.লীগ সমর্থকের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেফতার ১

সালথায় ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

সালথায় ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

কুলিয়ারচরে যুবক, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে যুবক, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি, অতঃপর...‎

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি, অতঃপর...‎

সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা

সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা

আরও পড়ুন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম