Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা

ফাইল ছবি।

Advertisement

সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের মধ্যে মনোয়ারা বেগম নামের বৃদ্ধা সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। 

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সময় হামলা ঠেকাতে গিয়ে মনোয়ারার আপন ছেলে আব্দুর রাজ্জাকও আহত হয়েছেন। আহত মনোয়ারা বেগম কাঁঠালবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

জানা যায়, পারিবারিক সম্পত্তি ও বসতভিটা নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ সন্তান হিরু মাতুব্বর, রিপন মাতুব্বর ও ফিরোজ মাতুব্বরের বিরোধ চলছিল। বিরোধের জেরে গত শনিবার সৎ সন্তানরা মনোয়ারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরদিন রাতে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশের একপর্যায়ে মনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে তার সৎ ছেলে হিরু, রিপন ও ফিরোজ।  

এ সময় হামলা থেকে মাকে রক্ষা করতে গেলে তার ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে হামলাকারী সন্তানদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলেও পলাতক থাকায় তাদের পাওয়া যায়নি। 

এএসপি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

সালথায় আ.লীগ সমর্থকের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেফতার ১

সালথায় আ.লীগ সমর্থকের হামলায় বিএনপি নেতা আহত, গ্রেফতার ১

সালথায় ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

সালথায় ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

কুলিয়ারচরে যুবক, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে যুবক, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি, অতঃপর...‎

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি, অতঃপর...‎

মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

আরও পড়ুন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম