Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুরবানি ঈদের আগেই নতুন ফেরি পাচ্ছে হাতিয়া

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

কুরবানি ঈদের আগেই নতুন ফেরি পাচ্ছে হাতিয়া

হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজীব আহসান এ তথ্য জানান। ছবি: যুগান্তর

Advertisement

দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার। দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ঈদুল আজহার আগেই নতুন একটি ফেরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজীব আহসান এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, দ্বীপাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, হাতিয়াসহ উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সে লক্ষ্যেই সরেজমিনে এসে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে রাজীব আহসান বলেন, নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদীতীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে হাতিয়ার নৌ-যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে আরও বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

আরও পড়ুন

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম