Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে বলেও জানান জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

Advertisement

জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০-তে উন্নীত করার পাশাপাশি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

শনিবার (৪ এপ্রিল) সকালে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, এ  হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবলের অভাব, যন্ত্রপাতির ঘাটতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যার আমরা সমাধান করব। হাসপাতালটি ২৫০ শয্যার হলেও হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকে।

এমন অবস্থায় হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হলে চিকিৎসকের সংখ্যা যেমন বাড়বে তেমনি চিকিৎসা সেবারও মানোন্নয়ন ঘটবে। 

তিনি আরও বলেন, যেহেতু সারা দেশের বৃহত্তর জেলাগুলোতে একটি করে মেডিকেল কলেজ হয়েছে, আমরা বৃহত্তর বগুড়া জেলার বাসিন্দা।  বগুড়া জেলায় একটি মেডিকেল কলেজ আছে, সে হিসেবে জয়পুরহাট জেলাতেও একটি মেডিকেল কলেজ করা সম্ভব। জয়পুরহাটে পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। এখানে ম্যাটস প্রতিষ্ঠিত হলেও তা এখন পর্যন্ত চালু হয়নি। এ অবকাঠামো সুবিধা ব্যবহার করে এখানে একটি মেডিকেল কলেজ করা সম্ভব। 

এ ব্যাপারে সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকারের নিকট অনুরোধ জানাব। এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হলে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার জন্য স্বাস্থ্য সেবা’ নিশ্চিত করা সম্ভব হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব হোসেনসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে গাড়ির ‘ক্যান্টিন বয়’ নিহত

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে গাড়ির ‘ক্যান্টিন বয়’ নিহত

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাসপাতালের ৮ তলা থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

হাসপাতালের ৮ তলা থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম