পীরগঞ্জে ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একই নামে একাধিক বিশেষ জ্বালানি কার্ড নেওয়ায় ২৮ জনের কার্ড বাতিল করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার এসব কার্ড বাতিল করেন।
সহকারী কমিশনার এনএম ইশফাকুল কবীর জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে পেট্রল ও অকটেন পেতে বৈধ কাগজধারী মোটরসাইকেল মালিকদের উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ্বালানি কার্ড ইস্যু করা হয়।
এ সময় কিছু ব্যক্তি বিভিন্ন স্থান থেকে কৌশলে একাধিক কার্ড সংগ্রহ করেন। বিষয়টি ধরা পরার পর শনিবার তাদের উপজেলা পরিষদ সভা কক্ষে ডেকে নিয়ে কার্ড জব্দ করে তা বাতিল করা হয়।
ইউএনও গোলাম রব্বানী সরদার জানান, কিছু ব্যক্তি কৌশলে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেন। এটা নির্দেশনা পরিপন্থি। প্রাথমিকভাবে তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারা আর কোনো ফুয়েল কার্ড পাবেন না। পরবর্তীতে এমনটা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
