Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোটি টাকার ভারতীয় পপি বীজ উদ্ধার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

কোটি টাকার ভারতীয় পপি বীজ উদ্ধার

Advertisement

রাঙামাটির বরকলে মালিকবিহীন নৌকা থেকে কোটি টাকার বেশি ভারতীয় পপি বীজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয় বলে রোববার নিশ্চিত করেন বিজিবির সংশ্লিষ্টরা।

তারা জানান, বরকল উপজেলার কর্ণফুলী নদীর বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেটের সামনে ছোটহরিণা থেকে রাঙামাটিগামী দুটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। এ সময় নৌকাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে মোট তিন হাজার কেজি পপি বীজ জব্দ করা হয়। উদ্ধার পপি বীজের বাজারমূল্য কোটি টাকার বেশি। এসব পপি বীজ ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে। জব্দ করা পপি বীজ চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে।

বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন, দেশের সীমান্ত নিরাপত্তায় এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম