Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখম

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সকালে আহত ব্যবসায়ী আওলাদ হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা ৫টি মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায়। 

ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাখাওয়াত হোসেন এবং মাছুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক-মুছারচর সড়কের ইব্রাহিমের বাড়ির পাশ দিয়ে ফতেপুর দড়িকান্দি এলাকার আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী বাড়ি যাচ্ছিলেন। পথে অভিযুক্ত ওবায়দুল হকের নেতৃত্বে সাত থেকে আটজনের একটি ছিনতাইকারী দল মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। 

একপর্যায়ে আলমগীর চিৎকার করে পার্শ্ববর্তী বাসাবো গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।  সাখাওয়াত গ্রামের লোকজন নিয়ে ওবায়দুলের বাড়িতে গিয়ে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে।  একপর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। 

পরে ওয়ায়দুলের নেতৃত্বে এমদাদুল, মাসুদ, মোস্তাফিজুর রহমান, ইলিয়াছ, ফাইজুল হক ও ইব্রাহিম দেশীয় অস্ত্র নিয়ে সাখাওয়াত ও তার বড় ভাই আওলাদ হোসেন, বসাবো বাইতুন নুর জামে মসজিদের সভাপতি মাছুম মিয়া ও তার ভাই মামুন মিয়া, অন্তর মিয়া, সানি মিয়ার ওপর হামলা করে। 

হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে ৫টি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। সাজু বেগম নামের এক নারীর শ্লীলতাহানিও করা হয়।

আহত আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওবায়দুলের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। রোববার রাতে এক ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম