নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে আবদুল মতিনের বাড়িতে ৬০ ফুট গভীরে বসানো নলকূপ দিয়ে গ্যাস উঠার খবরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আবদুল মতিন জানান, ১ মাস পূর্বে তিনি নলকূপটি বসান। নলকূপটি বসানোর পর থেকে গ্যাসের গন্ধ পেয়ে আসছেন। শুক্রবার তিনি নলকূপের মুখে লাইটার জ্বালালে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মতিনের বাড়িতে ভিড় জমান।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ বিষয়ে অবগত হয়েছেন। তিনি জানান, শিগগিরই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
