Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া গ্রামে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশের অনেক ফলজ গাছ উপড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলাকারীরা মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে সপরিবারে হত্যার হুমকি দেয়।

অভিযোগ রয়েছে, ক্রয়কৃত জমি দখল নিতে গেলে এর আগেও হামলাকারীরা দুই দফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় ৩২ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। এ জমি জোরপূর্বক দখলে নিতে পার্শ্ববর্তী দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল, আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন পাঁয়তারা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দুই দফা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে জমি ছেড়ে দিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ দায়ের করা নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে ও ভাঙচুর লুটপাট চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭-৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এ সময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে উপস্থিত ছিল না।

এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম বলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদের কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। কোনো হুমকি বা বাড়িতে ভাঙচুর করা হয়নি। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, হামলায় ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম