Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে মারধর, পুত্রবধূর বিচার চান গ্রামবাসী

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে মারধর, পুত্রবধূর বিচার চান গ্রামবাসী

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে সৌদি প্রবাসী ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন বেগম বৃদ্ধ শ্বশুর আবদুল আলী হাওলাদার (৯২) ও মমতাজেন্নেছা বেগমকে (৮১) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া বৃদ্ধ দম্পতিকে গত তিন বছর ঝুপড়ির মতো রান্নাঘরে রেখেছেন ওই গৃহবধূ। আহত শ্বশুর ও শাশুড়িকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় ওষুধের দোকানে নিয়ে চিকিৎসা দিয়েছেন।

মঙ্গলবার উপজেলার চরআবাবিল ইউপির উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গৃহবধূর বিচার চেয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার উদমারা গ্রামের বৃদ্ধ আবদুল আলী হাওলাদারের দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে গ্রামে ও ছোট ছেলে সৌদি আরব থাকেন। আনোয়ার সৌদি যাওয়ার পর থেকেই তার স্ত্রী বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে ভরণপোষণ দেয় না। তিনি গ্রামেই বসতঘরে তিন সন্তান নিয়ে বাড়িতে বসবাস করছেন।

গত তিন বছর ধরে তিনি তার শ্বশুর-শাশুড়িকে কারণে-অকারণে নির্যাতন করে আসছেন- এমন অভিযোগ বৃদ্ধ শ্বশুর আবদুল আলীর।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সরেজমিন জানা যায়, জমি ও পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শ্বশুর ও শাশুড়িকে এলোপাতাড়ি মারধর করে পিতার বাড়ি চলে যায়। বসবাস করেন জরাজীর্ণ রান্নাঘরে। ছেলেমেয়েরা সেবাযত্ন করছেন না।

আহত আবদুল আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আঁই হোলা-মাইয়াগোরে বড় কইরা বিপদে হরছি। হোলার বউ লাঠি দিয়া মারছে। কয়দিন পরপর মারে। নাতিগো কাছে আইতো দেয় না। কার কাছে বিচার চাইমু। খাওন-পরন দেয় না।

পুত্রবধূ জেসমিন বেগম শ্বশুর ও শাশুড়িকে মারধরের কথা অস্বীকার করে বলেন, শুধুমাত্র তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি পারিবারিক। তাছাড়া শ্বশুরের কাছ থেকে ভাসুর ও তিন ননদ সব জমি ভাগ করে নিয়ে গেছে। আমার স্বামীকে কোনো জমি দেয়নি। সন্তানদের নিয়ে কষ্টে আছি।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম