Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর হামলা

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর হামলা

ফাইল ছবি।

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের ম্যানেজারের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা করেছেন উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার। 

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন।  

এ সময় পাম্পের ম্যানেজার মো. জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এত পরিমাণ তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে তার ওপর অতর্কিত হামলা করেন ওই যুবদল কর্মী।

এ সময় পাম্পে উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন থামানোর চেষ্টা করেন। 

হামলার পরে পাম্পের ম্যানেজার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে তার ওপর হামলার ঘটনা জানান।

আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম বলেন, চাহিদামতো তেল দিতে না পারায় আমার ওপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছেন। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি। 

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদল কর্মী জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। এ কারণে পাম্পের লোকজন আমার ওপর হামলা করেছেন।

এ ব্যাপারে পাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম  বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃত্ত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের মেশিনের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিলেন। পাম্পের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলায় এ ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম