Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে-রগ কেটে হত্যা

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে-রগ কেটে হত্যা

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোহাম্মদ শামীম (৩৫) সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির মৃত আবুল মনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শামীম শ্বশুরবাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি শামিমকে ডেকে নিয়ে যায়। এর পর দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে হত্যার পর লাশ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ রয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম