Logo
Logo
×
   

সারাদেশ

বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুজানগর পদ্মানদীর হাজার বিঘা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্রের নাম লিমন সরদার (১৪)। সে সুজানগর পৌরসভার চরসুজানগর এলাকার কালাম সরদারের ছেলে। লিমন চর সুজানগর এলাকার আবুল কাশেম-আজিরন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন। মাদ্রাসার শিক্ষক সিগবাতুল্লাহ হাবিব বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার প্রায় ১৫ জন শিক্ষার্থীকে সঙ্গে  তিনি পার্শ্ববর্তী পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পদ্মা নদীর পানিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল একটি স্রোতে সবাই পানিতে ডুবে যাই। পরে অন্য সবাই উপরে উঠতে পারলেও লিমন আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .