Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তেল বিক্রিতে অনিয়ম, ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

তেল বিক্রিতে অনিয়ম, ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

ফাইল ছবি।

Advertisement

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ প্রদান না করার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার দারুশায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। 

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকার জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাতে গিয়ে এই পাম্পে অভিযান পরিচালনা করা হয়। পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। পাম্পে প্রয়োজনীয় তথ্যের কোনো হালনাগাদ রেকর্ডও সংরক্ষণ করা হয়নি। পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছিল, বাস্তবে তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।  

এসব অনিয়ম বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম