Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১০ সোনার বারসহ পাচারকারী আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

১০ সোনার বারসহ পাচারকারী আটক

১০ সোনার বারসহ পাচারকারী আটক। ছবি: সংগৃহীত

Advertisement

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। আলমগীর খান দর্শনার মোবারকপাড়া গ্রামের বাসিন্দা। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। ব্যক্তিটি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া পাচার কাজে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম