Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রিল কেটে ঘরে ঢুকে ৪০ ভরি স্বর্ণালংকার ডাকাতি

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

গ্রিল কেটে ঘরে ঢুকে ৪০ ভরি স্বর্ণালংকার ডাকাতি

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার ভোরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাড়ির মালিক হুমায়ুন কবির জানান, সোমবার ভোরে পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ডাকাতরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে। ঘরের আলমিরা থেকে নগদ দুই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তদন্ত করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম