জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭
Advertisement
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. শহীদুল ইসলাম মামুন, তার বাবা শাহাব উদ্দিন, চাচা সামছুল হক, মা হোসনেয়ারা বেগম, খালা হাসিনা খাতুন, বোন বিবি হাজেরা পিংকি এবং প্রতিপক্ষের মো. রুবেল।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আলমপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম মামুন গংদের সঙ্গে একই এলাকার আনু ফরায়েজী বাড়ির ইসমাইল হোসেনের ছেলে মো. রুবেল গংদের দীর্ঘদিন যাবত সাড়ে সাত শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ফেনীর সহকারী জজ আদালতে দেওয়ানি একটি মামলাও বিচারাধীন রয়েছে। তারই সূত্র ধরে আদালত কর্তৃক মনোনীত একজন আইনজীবীকে কমিশন হিসেবে সরেজমিনে তদন্তের জন্য নিয়োগ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ওই আইনজীবীর সরেজমিনে যাওয়ার কথা ছিল। আইনজীবীর ঘটনাস্থলে যাওয়ার পূর্বে দুপক্ষ ঘটনাস্থলে হাজির হন। এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামুন ও রুবেল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-69df5956dfba6.jpg)