Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মায় গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

পদ্মায় গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

হাসান শেখ

Advertisement

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে হাসান শেখ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

নিখোঁজ হাসান শেখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের খইরখোলা গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামেন হাসান। এ সময় নদীর গভীর পানি ও প্রবল স্রোতের কবলে পড়ে তিনি তলিয়ে যেতে থাকেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের তীব্রতার কারণে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি এবং অল্প সময়ের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রলার ও নৌকা নিয়ে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে অবহিত করেন। বর্তমানে পুলিশ ও দোহার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থল ও নদীর দুই পাশ ধরে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রতিবেশীরা জানান, ওই এলাকায় পদ্মা নদীর পানি অত্যন্ত গভীর এবং স্রোত বেশ তীব্র থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমান। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তামিম হাওলাদার জানান, আমরা উদ্ধারকারী দল পাঠিয়েছি এবং নদী এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছি। ২৪ ঘণ্টা পার হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজ ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

নিজ ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম