Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

Advertisement

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। 

স্থানীয়রা জানান, সায়েম তার সঙ্গীয় আরও ৫ বন্ধুসহ বৃহস্পতিবার  সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামেন। গোসলের সময় অসতর্কতাবশত তিনি গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

হোয়াইট পিক স্টেশনের ম্যানেজার মো. আরাফাত বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দের ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম পানিতে ডুবে যায়। আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।  

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন, দেড়টা থেকে আমাদের টিম উদ্ধার অভিযান শুরু করেছে। নিউজ লেখা পর্যন্ত সায়েমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। 

লামা থানা পুলিশের ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম