Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে প্রকাশের পর

ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর

ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্রিজটির ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন এলজিইডির প্রকৌশলী। সংগৃহীত ছবি।

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় একটি ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। দৈনিক যুগান্তরে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরপরই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্রিজটির ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন এলজিইডির প্রকৌশলী।

বুধবার (১৫ এপ্রিল) দৈনিক যুগান্তরে ‘ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

এরপর উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর রুহুল আমিনের বাড়ির সামনে ব্রিজটি সরেজমিনে পরিদর্শনে যান আগৈলঝাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। 

এ সময় উপস্থিত স্থানীয় শতাধিক লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ওই ব্রিজের ঢালাইয়ের সময় ব্রিজের উত্তরের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি সংযুক্ত করে ঢালাই দেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা। ব্রিজের ঢালাইয়ে বাঁশের কঞ্চি ব্যবহারের সত্যতা পেয়ে ব্রিজটি ভাঙার নির্দেশ দেন এলজিইডির প্রকৌশলী। 

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শনে পাঠানো হয়।পরিদর্শন শেষে সত্যতা পেয়ে আমাকে অবহিত করেছেন।

তিনি আরও বলেন, ব্রিজের স্ট্রাকচারটি বিগত অর্থবছরে উপজেলা পরিষদের ১% অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। কিন্তু উপরে ঢালাই করা হয়নি। এ অর্থবছরে ব্রিজের ঢালাই করার জন্য আবেদন এসেছে, আমরা কোনো অর্থ বরাদ্দ বা অনুমোদন করিনি। স্থানীয় একজন ইউপি সদস্য নিজ উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় ঢালাই করেছেন এবং ব্রিজের শেষ অংশে এসে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করেছেন। উপজেলা প্রকৌশলী আমাকে বলেছেন, বাঁশের ব্যবহারের কারণে স্ট্রাকচার ও ঢালাই যথেষ্ট মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে সরকারি নিয়মের মধ্যে থেকে আমরা ব্রিজটি নির্মাণ করে দেব। আর ভবিষ্যতে এ ধরনের কাজ করে যারা আমাদের উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম