সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় লালন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকার আব্দুর রহিমের ছেলে রানা (১৯) ও পটুয়াখালী জেলার বাউফল থানার ভাংরা গ্রামের আলতাব মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫)।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- লালন মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছে। নিহত দুজন নির্মাণশ্রমিক। সম্প্রতি বাড়ির ভেতরেই একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করেছে। ওই ছাদের সাটারিংয়ের কাঠ খুলতে প্রথমে একজন শ্রমিক ট্যাংকিতে নামেন। তার কোনো সাড়া-শব্দ না পেয়ে আরেকজন নামেন।
এতে দুজনই অচেতন হয়ে পড়লে ভয়ে অন্যরা ট্যাংকিতে না নেমে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্যাংকি থেকে দুজনের লাশ উদ্ধার করে। এর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের একটি টিম কাজ করছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

-69e205a1ca415.jpg)